জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির অনুমোদনক্রমে "জাতীয় যুবশক্তি টঙ্গী পশ্চিম থানা" শাখার আহ্বায়ক কমিটি আগামী ০৬ মাসের জন্য ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে মাহাবুবুল আলম বিশাল-কে আহ্বায়ক, মোঃ রাব্বি হাসান-কে সদস্য সচিব এবং মাহমুদুর রহমান রিফাত কে মুখ্য সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ আশিকুল করিম রিফাত, হেদায়েত আল রহমান অভি ও মোঃ মহসিন রেজা দায়িত্ব পালন করবেন।

সদস্য সচিব শাখায় সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মোঃ মারুফ আল হোসাইন প্রিন্স, মোঃ সাদিক মিয়া ও মোঃ মুবিন দেওয়ান দায়িত্ব পেয়েছেন।

কমিটিটি জাতীয় যুবশক্তি - গাজীপুর মহানগরের মুখ্য সংগঠক আকাশ ঘোষ-এর সুপারিশক্রমে এবং আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম ও সদস্য সচিব মোঃ ওমর ফারুক-এর স্বাক্ষরে অনুমোদিত হয়েছে।

নবগঠিত কমিটিকে জাতীয় যুবশক্তি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, নতুন এই নেতৃত্ব টঙ্গী পশ্চিম থানায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং তরুণ সমাজকে সংগঠিত করার লক্ষ্যে কার্যকর ভূমিকা পালন করবে।