শাখা থেকে প্রকাশিত সকল বিজ্ঞপ্তি, বিবৃতি ও ঘোষণা।
সারাদেশে ধর্ষণ ও শিশু হত্যার ক্রমবর্ধমান ভয়াবহ ঘটনার প্রতিবাদে এবং সাম্প্রতিক মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জাতীয় যুবশক্তি, গাজীপুর মহানগর কমিটির ব্যানারে আজ এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে টঙ্গী পশ্চিম থানা কমিটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ধর্ষণ ও শিশু হত্যার বিরুদ্ধে দ্রুত ও কার্যকর বিচারের দাবি জোরালোভাবে উত্থাপন করেন।
জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির অনুমোদনক্রমে "জাতীয় যুবশক্তি টঙ্গী পশ্চিম থানা" শাখার আহ্বায়ক কমিটি আগামী ০৬ মাসের জন্য ঘোষণা করা হয়েছে।